আমাদের এই প্লাস্টিক মাউস ট্র্যাপটি বাজারের সাধারণ ফাঁদের চেয়ে সম্পূর্ণ আলাদা। এর বিশেষত্ব হলো এর এক্সট্রা স্ট্রং মেটাল স্প্রিং, যা নিশ্চিত করে যে একবার ইঁদুর ফাঁদে পা দিলে আর পালানোর বিন্দুমাত্র সুযোগ পাবে না।
এই ট্র্যাপটি ব্যবহার করা খুবই সহজ এবং নিরাপদ নিচের নিয়মগুলো মেনে সেট করুন:
⚡খাবার (Bait) সেট করুন: প্রথমে ট্র্যাপের মুখের ভেতরে থাকা নির্দিষ্ট বাটিতে (Bait Cup) ইঁদুরের পছন্দের খাবার দিন।
🛡️ টিপস: শুটকি মাছ, বিস্কুটের গুড়া, পিনাট বাটার বা রুটির টুকরো ব্যবহার করলে ইঁদুর দ্রুত আকৃষ্ট হয়।
ট্র্যাপটি লক বা সেট করুন: সাধারণ ক্লিপের মতোই ট্র্যাপটির পেছনের অংশটি (যেখানে স্প্রিং আছে) নিচের দিকে জোরে চাপ দিন।
সঠিক জায়গায় স্থাপন করুন: ইঁদুর সাধারণত দেয়াল ঘেঁষে চলাচল করতে পছন্দ করে। তাই ট্র্যাপটি ঘরের কোণায় বা দেয়াল ঘেঁষে এমনভাবে রাখুন, যেন ট্র্যাপের খোলা মুখটি দেয়ালের দিকে থাকে।